সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় শুক্রবার ঢাকার বাতাসে কতটা দূষণ?
logo

শুক্রবার ঢাকার বাতাসে কতটা দূষণ?

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে মেগাসিটি ঢাকা। সম্প্রতি বৃষ্টির কারণে রাজধানীর বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের কারণে আবারও দূষণের মাত্রা ওঠানামা করছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৭টার আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দশম। বায়ুমানের স্কোর ১১৯, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর ওঠা-নামা করতে পারে।

গত বৃহস্পতিবার একই সময়ে ঢাকার স্কোর ছিল ১০৭। আগেরদিন ঢাকার বাতাসে দূষণের মাত্রা আরও বেশি ছিল।

তালিকার শীর্ষে রয়েছে চিলির শান্তিয়াগো। এই শহরের বায়ুমানের স্কোর ১৫৮। তার পরেই অবস্থান করছে সৌদি আরবের রিয়াদ। শহরটির বায়ুমানের স্কোর ১৫৪। দুটি শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

অষ্টম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১২৯। আর ১২৭ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেকটি শহর কলকাতার। আর ৫৮ স্কোর নিয়ে ভারতের মুম্বাইয়ের অবস্থান ৩৮।

এ ছাড়া ১৪১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৩৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উগান্ডার কামপালা, ১৩৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে চীনের হাংজু, ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে নেপালের কাঠমান্ডু আর ১২৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চীনের চেংডু। এসব শহরের বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

খুঁজুন