সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
logo

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সাথে মিলে সাতক্ষীরার বেশ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। আজ শুক্রবার সকালে কয়েকটি গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে আজ শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওকোলা পূর্বপাড়া জামে মসজিদের ঈদের নামাজ আদায় করা হয়. যেখানে ইমামতি করেন মাওলানা মোঃ মহব্বত আলী।

ঈদের জামাতে ইসলামকাটি, গোয়ালচাতর.ঘোনা ও মিরগিডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারীরাও জামাতে অংশ নেন।
বাওকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজের ইমাম মাও. মোঃ মহব্বত আলী বলেন,  'আমরা প্রায় এক যুগ ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করছি। এবারও সেই ধারাবাহিকতায় শুক্রবার ঈদ উদযাপন করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন