সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা সৈয়দপুরে কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
logo

সৈয়দপুরে কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়  শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শতাধিক  শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশন। শুক্রবার (২৩ জানুয়ারি ) সৈয়দপুর  উপজেলার খালিশা বেলপুকুর গ্রামে সেতুবন্ধন পাঠাগার প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মুসা মোহাম্মদ হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ  সৈয়দ আমিরুল ইসলাম,  কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশনের সৈয়দপুরের ভলান্টিয়ার ও সেতুবন্ধন পাঠাগার প্রতিষ্ঠাতা সভাপতি মো.আলমগীর হোসেন , সাধারণ সম্পাদক আতাউর রহমান হাসু, আহসান হাবিব জনি, আহাদুজ্জামান, শামীম হোসেন, সানোয়ার হোসেন রাজু  সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শীতবস্ত্র পেয়ে একজন অসহায় উপকারভোগী বলেন, এই শীতে আমাদের কষ্টের শেষ নেই। অনেক সময় ঠিকমতো গরম কাপড় জোটে না। আজ এই কম্বল পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী মানুষজন উপস্থিত ছিলেন।

খুঁজুন