সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা সৈয়দপুরে গোডাউনে পাওয়া গেলো চোরাই ট্রান্সফরমা, মূল্যবান সরঞ্জাম ,ট্রাক জব্দ, আটক ১
logo

সৈয়দপুরে গোডাউনে পাওয়া গেলো চোরাই ট্রান্সফরমা, মূল্যবান সরঞ্জাম ,ট্রাক জব্দ, আটক ১

নীলফামারীর সৈয়দপুরে এক গোডাউন থেকে উদ্ধার হয়েছে ট্রান্সফরমা সহ নানান সামগ্রী। এই ঘটনায় আমিনুল হক নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়  শহরের আদানি মোড় বকশা পাড়ার আমিনুল হক দীর্ঘদিন ধরে প্রায় দেড় একর সরকারি সম্পত্তি জবরদখল করে অশ্লীল কর্মকান্ড সহ চোরাই মালামাল ক্রয় বিক্রয় করে আসছিল। 

এই অভিযোগের প্রেক্ষিতে ওসি ওয়াদুদ সাহেবের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে আমিনুল হক এর বাড়ি তল্লাশি করা হয়। ওইসময় তার গোডাউন থেকে কাগজপত্র বিগীন একটি বড় ট্রাক সহ ২ টি ট্রান্সফরমা এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়। আটক করা হয়  মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫০) কে।

এ ব্যাপারে ঘটনাস্থলে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী বলেন, গত মাস খানিক থেকে আমাদের যেগুলো ট্রান্সফরমা সহ মুল্যবান মালামাল চুরি হয়ে গেছে সেগুলোই পুলিশজব্দ করেছে। 

তিনি বলেন এর আগের পুলিশ কর্মকর্তাদের অভিযোগ দিয়েও লাভ হয়নি কিন্তু নতুন ওসি ওয়াদুদ যোগদানের পরই নেসকো এই মুল্যবান মালামাল উদ্ধার হয়েছে এবং চোর চক্রের মুল হোতা আমিনুল কে আটক করা হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ জানান,গোপন তথ্যের ভিত্তিতে জানাতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমা চোরের সক্রিয় সদস্যরা একটি ট্রাকে করে চুরি করে আমিনুল হকের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করছে। ওইসময় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে গেলেও মুল হোতা আমিনুল হক কে আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন