সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা সৈয়দপুরে বাস উল্টে খাদে, আহত- ১৪
logo

সৈয়দপুরে বাস উল্টে খাদে, আহত- ১৪

সৈয়দপুরে - নীলফামারী সড়কর যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখমুখি সংঘর্ষে যাত্রী বাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সারে ১০ টায় সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক সংলগ্ন মরিয়ম চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা স্টার পরিবহন নামে একটি যাত্রীবাহী নাইট কোচ সৈয়দপুর বাস টার্মিনাল যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কৃষি জমিতে পাল্টি খেয়ে পড়ে যায় । 

দুর্ঘটনার খবর পেয়ে স্হানীয় ফায়ার সার্ভিসের একটি দল, সেনাবাহিনী এবং তারাগঞ্জ হাইওয়ে পুলিশসহ সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে স্হানীয় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। তবে দুর্ঘটনায কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় শুধু মাত্র যাত্রীবাহী বাসের ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ‌। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। 

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের সিনিয়র অফিসার হামিদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনী , তারাগঞ্জ ও থানা পুলিশ কাজ করছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন