সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
রাজধানী সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও ‘বাসপ পুরস্কার-২০২৬’ প্রদান
logo

সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও ‘বাসপ পুরস্কার-২০২৬’ প্রদান

উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ ও নির্ভীক সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে  ‘বাসপ পুরস্কার-২০২৬’ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার(২৬ এপ্রিল) ৬টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ সংস্কৃতি পরিষদের (বাসপ)আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের মূল বিষয় ছিল 'অনিন্দ্র সমাজ গড়তে আমাদের ইনসাফের ভূমিকা’।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংস্কৃতি পরিষদের(বাসপ) চেয়ারম্যান ও নব্বই দশকের অন্যতম কবি রানা হোসেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব ও বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ ইউসুফ শরীফ (অব.)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনসহ দেশের বিশিষ্ট সংস্কৃতিজন, লেখক, কবি, গবেষক ও সমাজের বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। সাথে একজন বিচারপতি হিসেবে তাঁর সততা, প্রজ্ঞা ও নীতিনিষ্ঠ অবস্থান দেশের ইতিহাসে বিশেষ গুরুত্ব গুলো তুলে ধরেন।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন গুণী ব্যক্তির হাতে ‘বাসপ পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি, সমাজসেবা, সাহিত্য, মানবিকতা ও জনকল্যাণমূলক কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানাতেই এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

খুঁজুন