সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
রাজনীতি সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির
logo

সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাবি করেছেন জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে। কিন্তু জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন সফল না হওয়া পর্যন্ত চলবে এবং তা আরও বৃহৎ রূপ নেবে।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দেশের আইন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বক্তারা চলমান তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন।

খুঁজুন