সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা সাভার বিরুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
logo

সাভার বিরুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঢাকার সাভারের বিরুলিয়া বাগ্নিবাড়ি এলাকা থেকে (রবিবার ৭ জুন ২৬ ইং) ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আল-আমীন।

গ্রেফতারকৃতদের মধ্যে পাখি বেগম(৪২)এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী,সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট চালিয়ে আসছিলেন।

​রবিবার (০৭ জুন ২৬ইং) বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো.আল- আমিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন,সাভার বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি এলাকার নাজিমুদ্দিনের স্ত্রী পাখি বেগম(৪২) ও আকরান নামাপাড়ার এরশাদের ছেলে মো. আরিফ মিয়া (২৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাখি বেগম বাগ্নীবাড়ি ও সামাইর ছান্দা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

​পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭জুন রবিবার রাতে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো.আল- আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় সর্বমোট ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৭ হাজার ৮০০ টাকা।

​পুলিশ আরোও জানায়,গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। জামিনে বেরিয়ে তারা আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করতেন।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিশ্চিত করে আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি নতুন মামলা রুজু করা হয়।

​বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল-আমিন জানান,এলাকাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আপনি আরোও বলেন, মাদকসহ সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে এমন কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

খুঁজুন