সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
রাজধানী সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা ম্যানুয়ালের মোড়ক উন্মোচন পিআইবিতে
logo

সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা ম্যানুয়ালের মোড়ক উন্মোচন পিআইবিতে

রাজধানীতে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক একটি ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সকালে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

পিআইবির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেন, গণমাধ্যমে জেন্ডার সমতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী। 

বক্তারা নারীর প্রতি সংবেদনশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ম্যানুয়ালটি উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক মনিরা শরমিন। এ সময় ম্যানুয়ালের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা তুলে ধরেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিশাত সুলতানা।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস সরকার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ম্যানুয়াল সাংবাদিকদের আরও জেন্ডার সংবেদনশীল হতে সহায়তা করবে এবং সমাজে নারীর ইতিবাচক উপস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খুঁজুন