সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
রাজধানী রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
logo

রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, রাজধানীর রমনা থানার মৌচাক এলাকায় আনারকলি মার্কেটের সামনের গলিতে। তিনি রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. মোবারক হোসেন আকাশ জানান, রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ১০–১২ জন দুর্বৃত্ত তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় ইট–বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজাহার বলেন, সালিশকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

খুঁজুন