সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা পোরশায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
logo

পোরশায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক নারীর(৫৩) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে ছাওড় ইউপির বন্ধুপাড়া মোড়ের একটি চায়ের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা লাশটি উদ্ধার করেছেন। লাশের পরনে লাল রঙ্গের পায়জামা ও ব্লাউজ ছিল। লাশ মর্গে প্রেরন করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও তিনি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন