সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা পোরশায় জলবায়ু বিষয়ক কর্মশালা
logo

পোরশায় জলবায়ু বিষয়ক কর্মশালা

নওগাঁর পোরশায় জলবায়ু-ভিত্তিক প্রযুক্তি স্থানান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় বেসরকারি সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি-২ প্রকল্পের আয়োজনে উপজেলার প্রকল্প অফিস মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রূপন।

বক্তব্য রাখেন সিসিডিবি ক্লাইমেট সেন্টারের নেটওয়ার্ক এন্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার মেঘনা খাতুন, নেটওয়ার্ক এন্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার বুশরা হাসান, সাংবাদিক ডিএম রাশেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এফএফসহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সিসিআরসির সকল সদস্য।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন মিটিগেশন এবং এডাপটেশন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। সকল সংস্থা বিভিন্ন সেক্টরে (কৃষি, মৎস্য, প্রানী সম্পদ, পানি সাশ্রয়ী পদ্ধতি, আয় বৃদ্ধি) তাদের বাস্তবায়িত প্রযুক্তি গুলো সম্পর্কে আলোকপাত করেন এবং প্রযুক্তি সম্প্রসারনে কি কি সমস্যা সম্মুখীন হন তা ব্যক্ত করেন।

এতে করে উপস্থিত সকলে বিভিন্ন সংস্থার বাস্তবায়িত কার্যক্রম ও প্রযুক্তি সম্পর্কে অবহিত হন। ভবিষ্যতে আরো কি ধরনের প্রযুক্তি কর্ম এলাকায় বাস্তবায়ন করা যায় সেই মর্মে সকলে তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। আলোচনা শেষে ভবিষ্যতে জলবায়ুর প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন