সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা পোরশায় বাগানের আম চুরি করতে এসে আটক দুই চোর
logo

পোরশায় বাগানের আম চুরি করতে এসে আটক দুই চোর

নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছেন দুই চোর। আটকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাতি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান(২৫) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম(৪৮)।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আটকৃত দু’জন ২টি ট্রাক্টর ও তাদের  সংঘবদ্ধ প্রায় অর্ধশতাধীক সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে পোরশা উপজেলার ঘাটনগর ইউপির বড়গ্রামে। তারা ঐ এলাকার ডা. সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরি করতে শুরু করে। পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান। বাগান মালিক ও এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা। এসময় ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ক্যারেট আম জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক ডা. সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটকৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে বলেও তিনি জানান। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন