এস কে সরকার, পাবনা প্রতিনিধি : পাবনায় এক কলেজ ছাত্রসহ পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছে। এদের মধ্যে গুলি করে পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর (৫৩) ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনিরুল ইসলাম (২১) নামের দুইজনকে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার (৮ জুন) সন্ধ্যার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কলেজ ছাত্র হত্যার ঘটনায় রাকিব নামক এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলো, পাবনা সদর উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত ময়না খাঁর ছেলে ও পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর এবং সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র নিরুল ইসলাম।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তার ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়াতে রাখতে আসেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দূস্কৃতিকারীরা তাকে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এর আগে বিকেল ৪টার দিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে শহরে আসার পথে সাঁথিয়ার মনিরুল নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার রাকিব নামক এক যুবককে আটক করেছে। অপর দিকে নিহত আলী হোসেন ওরফে ঠাকুর এলাকার নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে এনেছে। তবে কি কারণে কারা তাদের হত্যা করেছে এবিষয়ে তদন্ত চলছে।
পাবনায় কলেজ ছাত্র সহ পৃথক ঘটনায় দুই জন খুন
পাবনায় কলেজ ছাত্র সহ পৃথক ঘটনায় দুই জন খুন
এস কে সরকার, পাবনা প্রতিনিধি : পাবনায় এক কলেজ ছাত্রসহ পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছে। এদের মধ্যে গুলি করে পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর (৫৩) ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনিরুল ইসলাম (২১) নামের দুইজনকে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সন্ধ্যার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কলেজ ছাত্র হত্যার ঘটনায় রাকিব নামক এক যুবককে আটক করেছে পুলিশ। নিহতরা হলো, পাবনা সদর উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত ময়না খাঁর ছেলে
ও পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর এবং সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র নিরুল ইসলাম। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তার ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়াতে রাখতে আসেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দূস্কৃতিকারীরা তাকে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। এর আগে বিকেল ৪টার দিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে
শহরে আসার পথে সাঁথিয়ার মনিরুল নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার রাকিব নামক এক যুবককে আটক করেছে। অপর দিকে নিহত আলী হোসেন ওরফে ঠাকুর এলাকার নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে এনেছে। তবে কি কারণে কারা তাদের হত্যা করেছে এবিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত