সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের উদ্বোধন করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল
logo

নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের উদ্বোধন করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

খুলনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’। আজ আঞ্চলিক পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি (খুলনা-৩)।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণ ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, "নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। এই ধরণের আয়োজন থেকে আগামী দিনে জাতীয় পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে।"

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

খুঁজুন