সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা নন্দীগ্রামে পিইপির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ
logo

নন্দীগ্রামে পিইপির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে পিইপির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

গতকাল রোবিবার দুপুরে নন্দীগ্রাম পৌরসভার বেলঘড়িয়াস্থ পিইপির সাব-সেন্টারে জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্ব ও ইউনিয়ন সমন্বয়কারী উজ্জল হোসেনের সঞ্চালনায় সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আল অমিন ও সমাজ সেবক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে চারটি পরিবারের মাঝে চারটি ছাগল, চারটি পরিবারের মাঝে খাদ্য, তিনটি পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন, একটি পরিবারের মাঝে কুঠির শিল্পের জন্য নগদ অর্থ, দুই জনকে চিকিৎসা ও তিন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তাসহ ৪০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পিইপি একটি ব্যতিক্রমী এনজিও, যা কোনো সঞ্চয় বা অর্থ ছাড়াই দরিদ্রদের সহায়তা দিয়ে থাকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন