সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে  হানিফ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে
logo

নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে  হানিফ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে

জানা যায়, ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে মনোবাবু ঘাট এলাকায় নৌকায় বসার (স্থান নির্ধারণ) নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় ঘুষির আঘাতে গুরুতর আহতহন হানিফ মিয়া নামক এক ব্যক্তি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুঁজুন