সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা নাসিরনগরে একতা যুব সংঘের উদ্যেগে কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ
logo

নাসিরনগরে একতা যুব সংঘের উদ্যেগে কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ফুলপুর একতা যুব সংঘের উদ্যোগে প্রায় অর্ধশত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একতা যুব সংঘের চত্বরে আয়োজিত এই ব্যতিক্রমী মানবিক অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে উপহার তুলে দেওয়া হয়। এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম  নাসির রহমান, মাহমুদ রেজা, আব্দুল মমিন রুবেল, কাজী আজমান, মিজানুর রহমান চৌধুরী উজ্জ্বল ও সাবেক সভাপতি মোশারফ হোসেন টিটু মেম্বার।

এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রভাষক হারুন আল রাশিদ, সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাফিউল আলম, মাংস বিতরণের আহবায়ক রাকিব আহমেদ রফিজ, সদস্য সচিব মোঃ মারভেজ মিয়া এবং সদস্য রুহুল আমিন, রোমান মিয়া, রাকিব মিয়া, রায়হান মিয়া, আব্দুল জলিল, জুলহাস ও আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যবৃন্দ।

একতা যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ জানান, “প্রবাসীদের অর্থায়ন এবং এলাকার যুবকদের সমন্বয়ে পরিচালিত এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক। দীর্ঘদিন ধরে আমরা দরিদ্র, হতদরিদ্র ও অসুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি।

তিনি আরও বলেন,অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খুঁজুন