বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে মাঠে নামবে।
মেসির পাশে দিবু মার্টিনেজ, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজরা মিলে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে মনে করা হচ্ছে।
স্কালোনির চূড়ান্ত তালিকায় কয়েকটি উল্লেখযোগ্য নাম নেই। এর মধ্যে সবচেয়ে অবাক করা বাদ পড়াটি ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। তিনি অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। কাতার ২০২২-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য আকুনিয়াও বাদ পড়েছেন।
তবে স্কালোনি কাতারের বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রমাণিত খেলোয়াড়দের মিশেলে দল সাজিয়েছেন তিনি।
২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর এবার ২০২৬ আসরেও শিরোপা ধরে রাখাই আর্জেন্টিনার প্রধান লক্ষ্য। ১৯৭৮ ও ১৯৮৬ সালের ঐতিহাসিক শিরোপার পর তৃতীয় ট্রফি জয়ের স্মৃতি ধরে রাখার মিশনে এবারও বড় ভরসা মেসি-নির্ভর আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ২৬ সদস্যের পূর্ণ দল;
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। ডিফেন্ডার : ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজেকুয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো। ফরোয়ার্ড : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে মাঠে নামবে। মেসির পাশে দিবু মার্টিনেজ, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজরা মিলে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে মনে করা হচ্ছে। স্কালোনির চূড়ান্ত তালিকায় কয়েকটি উল্লেখযোগ্য নাম নেই। এর মধ্যে সবচেয়ে অবাক
করা বাদ পড়াটি ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। তিনি অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। কাতার ২০২২-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য আকুনিয়াও বাদ পড়েছেন। তবে স্কালোনি কাতারের বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রমাণিত খেলোয়াড়দের মিশেলে দল সাজিয়েছেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর এবার ২০২৬ আসরেও শিরোপা ধরে রাখাই আর্জেন্টিনার প্রধান লক্ষ্য। ১৯৭৮ ও ১৯৮৬ সালের ঐতিহাসিক শিরোপার পর তৃতীয় ট্রফি জয়ের স্মৃতি ধরে রাখার মিশনে
এবারও বড় ভরসা মেসি-নির্ভর আর্জেন্টিনা। আর্জেন্টিনার ২৬ সদস্যের পূর্ণ দল; গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। ডিফেন্ডার : ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজেকুয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো। ফরোয়ার্ড : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত