সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা মাগুরায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ব্যাজ পারেন পুলিশ সুপার
logo

মাগুরায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ব্যাজ পারেন পুলিশ সুপার

মাগুরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম।

বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় পুলিশ সুপার মহোদয় পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. ফরহাদ হায়দারকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতির পর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে তার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।

তিনি বলেন, “পদোন্নতি শুধু মর্যাদা বৃদ্ধি নয়, বরং জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও অধিক দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হায়দার বলেন, “এ পদোন্নতি আমার জন্য এক নতুন দায়িত্ব। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে মাগুরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে চাই।”

মাগুরা জেলা পুলিশের পরিবারে এ পদোন্নতিকে ঘিরে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা গেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন