সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা মাগুরায় ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলা পর্যায়ে সেমিনার
logo

মাগুরায় ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলা পর্যায়ে সেমিনার

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় আইন বাস্তবায়নে জেলা পর্যায়ে  তামাক বিরোধী সেমিনার বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।  স্বাস্থ্য মনন্ত্রনালয়ের উপ সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, মাগুরার সিভিল সার্জন ডা: শামিম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্বাশতী শীল, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপর পরিচালক জাকির হোসেন, এন এস আই এ-র সহকারি পরিচালক রাজীব হোসেন, সিনিয়র সহকারি সচিব রবিউল ইসলাম, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক  জাফরুল আলম,  জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস জনস্বাস্থের উপর তামাকের প্রভাব না পড়ে তার জন্য সরকারি ভাবে নেয়া সকল কর্মকান্ড পরিচালনা করার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য্য রাখেন। সেমিনারে উপস্থিত অংশগ্রহন কারী ব্যাক্তিবর্গ। অংশগ্রহনকারিদের ৪ টি গ্রুফে ভাগ করে বাস্তবধর্মী  বিভিন্ন প্রস্তাব আহবান করা হয় এবং তা তারা রিপোর্ট আকারে উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেঃ অহিদুল ইসলাম তামাক নিয়ন্ত্রনে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন