সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা মাগুরার গ্রামে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ বোমাবাজসহ তিনজন গ্রেফতার আহত ১০ জন
logo

মাগুরার গ্রামে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ বোমাবাজসহ তিনজন গ্রেফতার আহত ১০ জন

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর যশমন্তপুর গ্রামে গ্রাম্য দরাদলীকে কেন্দ্র করে সৃষ্ঠ সংঘর্ষে উভয়পক্ষের  ১০ জন মারাত্মক আহত হয়। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের পরে শুরু হয় লুটপাট। 

দিনভর চলে লুটপাট। সংঘর্ষে একপক্ষ ব্যবহার করে হাতবোমা। বেমারশব্দে মানুষের মাঝে সৃষ্ট হয় আতংক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ঘটনায়  পুলিশ সন্ধায়  ৩ জনকে গ্রেফতার করে।এ-র মধ্যে বোমা বিস্ফরনকারী তারিকুল ইসলাম চুন্নু(৪৫) নামে একজনকে আটক করে জিঙ্গাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে ২ টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। সে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

বোমাসহ আটক চুন্নু যশমন্তপুর গ্রামের মৃত সফিউদ্দিনের ছেলে। সে ঐ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মাগুরার শালিখা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের হস্তক্ষপে দ্রুততার সাথে সংঘর্ষ  নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর পাঠান হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন