সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা কপিলমুনিতে মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত
logo

কপিলমুনিতে মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

পাইকগাছা: এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং, খুন, চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে খুলনার পাইকগাছার কপিলমুনিতে এক বিশেষ "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট জননেতা জনাব তৌহিদুজ্জামান মুকুল ভাই।

​অনুষ্ঠানে বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার আহ্বান জানান।

স্থানীয় পুলিশ প্রশাসন সাধারণ মানুষের সহযোগিতায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

​উক্ত মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাধারণ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

খুঁজুন