সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা খুলনার রুপসা মোছাব্বরপুর গ্রেনেড বাবুর সহযোগী কালা রনিকে গুলি করে হত্যা
logo

খুলনার রুপসা মোছাব্বরপুর গ্রেনেড বাবুর সহযোগী কালা রনিকে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে গ্রেনেড বাবুর একান্ত সহযোগী মো: রনি ওরফে কালো রনি (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ২৫ মে দিবাগত রাত ১২ টার দিকে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে দুর্বৃত্তরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হাওলাদারের ছেলে।নিহত যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তোজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এলাকাবাসি সূূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে রনি ওরফে কালো রনি বাড়িতে ছিল। হঠাৎ তার মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলির শব্দ শুনা যায়। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত যুবক ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, নিহত যুবক খুলনার ‘বি’ কোম্পানী গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এর আগে ২০১৭ সালে একই কায়দায় তার ছোটভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন