সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা খুলনা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন
logo

খুলনা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে আধুনিক বর্জ্য অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

(মঙ্গলবার) এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং জননেতা নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, "নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আধুনিক এই বর্জ্য অপসারণ ব্যবস্থার ফলে ১৩ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকার ভোগান্তি থেকে নাগরিকরা মুক্তি পাবেন।" তিনি এই কার্যক্রম সফল করতে সর্বস্তরের নগরবাসীকে সচেতন থাকার ও সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আধুনিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে এলাকার সার্বিক পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটবে।

খুঁজুন