সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
অপরাধ খুলনা নগরীর টুটপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে হামলা করেছে
logo

খুলনা নগরীর টুটপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে হামলা করেছে

খুলনায় মাদক সেবনে বাধা দেওয়ায় মোঃ লিটন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এই ঘটনাটি ঘটে আজ বুধবার ২০ আগস্ট দুপুরের পর টুটপাড়া গেদনপাড়া এলাকায়। 

আহত মোঃ লিটন হাওলাদার উক্ত এলাকার মোঃ-মতলেব হাওলাদারের ছেলে।স্থানীয়ভাবে জানা যায় উপরোক্ত এলাকায় কিছু ছেলে বসে আড্ডা দেয় আর মাদক সেবন করে এবং সে বিষয়ে মানা করায় তার জের ধরে ১৩ থেকে ১৪ জন মিলে মোঃ লিটন হাওলাদার (৫৫) কে হাতুড়ি দিয়ে মাথার মাঝখানে এবং শরীরের বিভিন্ন স্থানে মেরে আহত করে । 

পরবর্তীতে তার বাড়ির আত্মীয়-স্বজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

খুলনা সদর থানার পুলিশের তথ্য মতে মাদক সেবনে বাধা দেওয়ায় গেতদন পাড়ার সিমবাদ (২২) রুবেল (২৫) হামজা (২০) ও আজুর কালভার্ট এলাকার রহিম (২০) সহ আরও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন মিলে মোঃ লিটন হাওলাদার (৫৫) কে হাতুড়ি দিয়ে মাথার মাঝখানে এবং শরীরের বিভিন্ন স্থানে মেরে আহত করে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

খুঁজুন