সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
সারাবাংলা সুন্দরবনের দস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর'কে ৩ টি শুটার গানসহ বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
logo

সুন্দরবনের দস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর'কে ৩ টি শুটার গানসহ বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর শেখকে ০৩টি দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ১১ই জুন ২০২৬ ইং তারিখ, দুপুর ১৪:৫০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফল তলা, দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সবুর শেখ (৫১), পিতা: মৃত আক্তার আলী শেখকে গ্রেফতার করে। 

অভিযানকালে ধৃত আসামির হেফাজত হতে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামি মোঃ সবুর শেখ সুন্দরবনের অন্যতম জলদস্যু বাহিনী *ছোট জাহাঙ্গীর বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ বলে স্বীকার করে। 

এছাড়াও ধৃত আসামি সবুর শেখের অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় দুটি মামলার তথ্য রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন