সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা খুলনা নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১ জন নিহত
logo

খুলনা নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১ জন নিহত

খুলনা নগরীরতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ০২ জুন রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীতে ঘটনাটি ঘটেছে।নিহত যুবক বটিয়াঘাটা থানার ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। 

সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনীতে রাতে তার বড় বোনের বাড়িত বেড়াতে এসেছিল। রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪ থেকে ৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। এ সময়ে ওই যুবকদের মধ্যে এক যুবকের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পেটের নীচে আঘাত করলে সবুজ হাওলাদার মাটিতে লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে তার অবস্থা আশংকজনক হওয়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা এ হত্যাকান্ডের ব্যাপারে কেউ কোন কথা বলছে না। তবে ঘটনাটি মাদক কেন্দ্রীয় নিয়ে। অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে এবং তাদের আশপাশের সিসি ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন