সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা খুলনা নগরীর কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল করিম ওরফে গালকাটা রনি কে গ্রেফতার করেছে
logo

খুলনা নগরীর কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল করিম ওরফে গালকাটা রনি কে গ্রেফতার করেছে

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনি (৩১) গ্রেফতার হয়েছে। গতকাল বুধবার ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোবরচাকা মেইন রোডস্থ খালাশি বাড়ীর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র ঘেঁটে দেখা গেছে, গালকাটা রনির বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। এর বাইরে তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
আশরাফুল করিম ওরফে রনি মৃত কামরুলের পুত্র এবং তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা থানার ডেউয়াতলা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে তিনি দীর্ঘদিন ধরেই ছিলেন। তার গ্রেফতারের ফলে এলাকায় শঙ্কামুক্ত পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন