সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা কালিয়াকৈরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
logo

কালিয়াকৈরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

“পরিবেশ রক্ষায় তারুন্যই অগ্রপথিক, আমরাই নিশ্চিত করব আমাদের দূষণমুক্ত পরিবেশ” এই স্লোগানকে উপজীব্য করে গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ফুটবল ম্যাচ। শনিবার বিকালে কালিয়াকৈর উপজেলার সিনাবহ পশ্চিমপাড়া ফুটবল মাঠে সিনাবহ সেলিব্রিটি একাদশ বনাম একাডেমি সেলিব্রিটি একাদশ খেলায় অংশগ্রহন করে।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে কালিয়াকৈর উপজেলা নির্বাহী
কর্মকর্তা কাউছার আহাম্মেদ সিনাবহ সেলিব্রিটি একাদশ এবং
প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা
একাডেমি সেলিব্রিটি একাদশের অধিনায়কত্ব করেন। আয়োজনে
প্রধান অতিথি ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। খেলোয়ার
হিসেবে অংশ নেন এলাকার পেশাজীবী, চিকিৎসক, সাংবাদিক,
ব্যবসায়ী, জনপ্রতিনিধিরা। গোলকিপিং- দুর্দান্ত পারফরম্যান্সের
জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোখলেছুর রহমান। খেলায় সিনাবহ সেলিব্রিটি একাদশ ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয়। ফুটবল ম্যাচ উদ্বোধন ও বিজয়ী-রানার্স আপদের মধ্যে কাপ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধারা সামছুর রহমান।

ওই ম্যাচ শেষে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার
আহাম্মেদ বলেন, এখন থেকে নিয়মিতভাবে ওই মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। যাতে স্থানীয় তারুনদের নেশা মুক্ত করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত করা যায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন