সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, বগি উদ্ধার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
logo

জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, বগি উদ্ধার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ক্রেনের সাহায্যে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। বুধবার  রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর - সান্তাহার  রেলপথের  জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। এতে  যাত্রীরা  চরম ভোগান্তিতে পড়েন ঢাকা- খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী যাত্রীবাহী কয়েকটি আন্তঃনগর ট্রেনের ভ্রমণপ্রিয় ট্রেনযাত্রীরা। 

বাংলাদেশ রেলওয়ের পরিবহন ব্যানিজিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান  এতথ্য নিশ্চিত করেছেন।  
 তিনি জানান,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা  রংপুরগামী  একটি তেলবোঝাই ট্রেন জয়পুরহাট স্টেশন অতিক্রম করে পুরানাপৈল  এলাকায় পৌঁছা মাত্রই একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।  তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য পার্বতীপুর  থেকে উদ্ধারকারী ক্রেন আনা হয়। ৪ টা ৪৫ মিনিটে বগি উদ্ধারের পর ৭ ঘন্টাপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন