সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা জুলাই–আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত
logo

জুলাই–আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী (৯-১১ সেপ্টেম্বর ২০২৫) aএসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “গণমাধ্যম গণতন্ত্র ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের কলম ও ক্যামেরার মাধ্যমে সত্য ও নিরপেক্ষ সংবাদ জাতির কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের ডিজিটাল দক্ষতায় পারদর্শী হয়ে উঠতে হবে।”

অনুষ্ঠানের সভা প্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিভিন্ন জেলার ২৭ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সবাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শারীরিক ভাবে আহত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতা, প্রয়োজনীয় অ্যাপস ও টুলস ব্যবহার, মাইক্রোফোন ও হেডফোন দিয়ে অডিও ধারণ, ভিডিও শুটিং ও এডিটিং, সাংবাদিকতার নৈতিকতা এবং ট্রমা মোকাবেলা বিষয়ে বিশেষ সেশন পরিচালিত হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী, ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান, ফ্যাক্টচেকার ফ্যাক্টওয়াচ রিদওয়ান ইসলাম, পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মোর্শেদ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম  প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন