সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশে কীভাবে বেনজীরকে ফিরিয়ে আনা হবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ ৭-১ গোলে জয় পেল জার্মানি দেশের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
সারাবাংলা ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ
logo

ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

শুক্রবার সকালে শহরের সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সকাল ৯টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদসহ বরিশাল ও ঝালকাঠির অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

“উই ক্যান চেঞ্জ”-এর চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল বলেন, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি আরো বলেন,মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাওয়ায় অনেকেই উপকৃত হয়েছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে।

দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

খুঁজুন