সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন এডভোকেট শাহাদাত হোসেন
logo

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন এডভোকেট শাহাদাত হোসেন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনে ১৫ মার্চ রবিবার ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। এডভোকেট শাহাদাত হোসেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এবং আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি।

এছাড়াও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির স্বনামধন্য একজন আইনজীবী। আইন পেশায় তার যথেষ্ট খ্যাতি রয়েছে। তিনি প্রয়াত এডভোকেট সামসুদ্দীন উকিলের কৃতি সন্তান। ঝালকাঠি জেলা বিএনপির একজন ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে তিনি সকলের কাছে সুপরিচিত।

খুঁজুন