সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
logo

জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

মাগুরা জেলা প্রশাসকের বিদায় উপলক্ষে  বিদায়ী জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, জেলা বিএনপির সদস্য সচিব
 
বিএনপি মনোনীত মাগুরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার হোসেন খান,  জেলা জামায়াতের মাগুরা ২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সভাপতি শাহেদ হাসান টগর,  ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, ওলামা পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনি সাঈফী,  মাগুরা জজ আদালতের জিপি মঞ্জুরুল হাসান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক
 
ডাঃ মহশীন ফকির, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, উপ পরিচালক যুব উন্নয়ন ইলিয়াসুর রহমানসহ জেলা পর্য়ায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহবুবুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসিনা মমতাজ,  মাগুরা এখন এসে আই সহকারি পরিচালক রাজিব হাসান, প্রমুখ। বিদায়ী জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম তার বিদায়ী বক্তব্যে মাগুরার বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা মাগুরা জেলার সুধীজন  এবং জনগনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন