সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় জাপার মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
logo

জাপার মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির মহাসচিব হলেন। সোমবার (৭ জুলাই) দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে নিয়োগ দেন।

এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি হলেন খন্দকার দেলোয়ার জালালী (যুগ্মসচিব পদমর্যাদায়)।

জাতীয় পার্টির দপ্তর থেকে জানানো হয়, দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় মহাসচিব করা হয়েছে শামীম হায়দার পাটোয়ারীকে।

প্রসঙ্গত, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারায় দলের চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো ধরনের শোকজ কিংবা কারণ দর্শনোর নোটিশ ছাড়াই যে কাউকে বহিষ্কার করতে পারবেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন