সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
বিশ্ব ইসরায়েল-তুরস্ক উত্তেজনা, এরদোয়ানের কড়া বার্তা
logo

ইসরায়েল-তুরস্ক উত্তেজনা, এরদোয়ানের কড়া বার্তা

সিরিয়া ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড শুধু ওই অঞ্চল নয়, বরং তুরস্কসহ অন্যান্য দেশগুলোর নিরাপত্তার ওপরও প্রভাব ফেলছে।বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 

বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাতে তিনি বলেন, তুরস্কের নিরাপত্তা হাটায় সীমান্ত থেকে শুরু হয় না, বরং আলেপ্পো, দামেস্ক ও বৈরুত থেকেই এর সূচনা। প্রতিবেশী দেশগুলোতে কোনো একতরফা পরিস্থিতি সৃষ্টি বা আগ্রাসন তুরস্ক মেনে নেবে না।

এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল ‘প্রমিজড ল্যান্ড’ বা প্রতিশ্রুত ভূমির ধারণাকে কেন্দ্র করে আগ্রাসী নীতি অনুসরণ করছে এবং এর চূড়ান্ত উদ্দেশ্য সম্পর্কে তুরস্ক অবগত রয়েছে। ইসরায়েলের এমন কর্মকাণ্ড না থামালে পুরো অঞ্চলসহ বিশ্বকে এর পরিণতি ভোগ করতে হবে।

এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরদোয়ানকে ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ইসরায়েলকে নৈতিকতার পাঠ দেওয়ার যোগ্য নন। ইসরায়েল ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে শক্ত অবস্থান অব্যাহত রাখবে।

গাজা, ইরান ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্ক দীর্ঘদিন ধরে দেশটির কঠোর সমালোচক হিসেবে পরিচিত। এরদোয়ান ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন

খুঁজুন