সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
বিশ্ব ইরানের বিরুদ্ধে মার্কিন জবাব ‘খুবই শক্তিশালী ও জোরালো’: ট্রাম্প
logo

ইরানের বিরুদ্ধে মার্কিন জবাব ‘খুবই শক্তিশালী ও জোরালো’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন ইরানের হামলায় একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ‘খুবই শক্তিশালী ও জোরালো’ বলে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এর জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে এবং আমরা এই মুহূর্তে তার জবাব দিচ্ছি।

সাক্ষাৎকারের সময়ই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে নতুন হামলার ঘোষণা দেয়।

ট্রাম্প আরও বলেন,এটি তারা গত রাতে আমাদের হেলিকপ্টারের সঙ্গে যা করেছে তারই জবাব। আমার বিশ্বাস, এই প্রতিক্রিয়া খুবই শক্তিশালী ও ক্ষমতাধর হওয়া উচিত, আর এটিই সেই প্রতিক্রিয়া।

তবে মঙ্গলবারের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাটি ‘খুব বড় কোনো বিষয় ছিল না’।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভূপাতিত হেলিকপ্টারের দুই পাইলটই অক্ষত রয়েছেন। তবে তিনি বলেন, ‘তবুও এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।’

সূত্র:সিএনএন

খুঁজুন