সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ
logo

হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ

বন্দরের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করতে হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাস্টমস ও পানামা কর্তৃপক্ষ।

পরে তিনি হিলি স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় তিনি বন্দর অভ্যন্তরে ব্যবসায়ী, কাস্টমস ও পানামা পোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন। ব্যবসায়ীদের মুখে সমস্যার কথা শুনে হিলি স্থলবন্দরকে একটি ব্যবসায়ী বান্ধব বন্দর গড়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী।

খুঁজুন