সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
logo

হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে এক আসামিকে গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুষ্কৃতকারীরা কর্তব্যরত দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনার পর হাতীবান্ধা থানা পুলিশ বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে।

​অভিযানে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সাইদুল ইসলাম ঘোটো, তার ছেলে রাজ্জাক, লাভলু এবং রাসেলসহ মোট সাতজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

​হাতীবান্ধা থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অপরাধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনের মধ্যে রয়েছে।

খুঁজুন