সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান
logo

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান

নাজমুল হাসানঃ- রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হলো “জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও শহীদ পরিবারের প্রতি সম্মাননা প্রদান” অনুষ্ঠান।

শনিবার ২ আগষ্ট সকাল ১১ টায় অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, প্রকৌশলী ও পেশাজীবী নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, আইইবি ঢাকা কেন্দ্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, আইইবি ঢাকা কেন্দ্র।

শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবেক সংসদ সদস্য ও আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), সম্মানিত প্রেসিডেন্ট, আইইবি ও চেয়ারম্যান, রাজউক, আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর, বিএনপি, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সাবেক মহাসচিব, এ্যাব, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি, প্রকৌশলী আব্দুস সোবহান, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি ও চেয়ারম্যান, এ্যাব ঢাকা বিভাগ।

অনুষ্ঠানে ভিডিওচিত্রের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় এবং আইইবির নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদ পরিবারবর্গকে সম্মাননা জানানো হয়।দেশের গণতন্ত্র ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন