সারাদেশে পবিত্র ঈদুল আজহার আমেজ অব্যাহত রয়েছে। ঈদের দ্বিতীয় দিন শুক্রবারও রাজধানীসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে অনেককে।
ঈদের প্রথম দিনে কসাইয়ের সংকটসহ নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি, তারা দ্বিতীয় দিনে পশু জবাই করছেন। রাজধানীর মগবাজারসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই কোরবানির প্রস্তুতি ও পশু জবাইয়ের দৃশ্য দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তারা সাধারণত ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেন, এবারও তার ব্যতিক্রম হয়নি।
এদিকে কসাই মতিন মিয়া জানান, ঈদের দিন একাধিক গরু জবাইয়ের কাজ শেষে দ্বিতীয় দিনেও তিনি কোরবানির কাজে ব্যস্ত রয়েছেন।
ইসলামি শরিয়াহ অনুযায়ী, কোরবানির পশু জবাই করার সময় ঈদের দিনসহ পরবর্তী তিন দিন পর্যন্ত অর্থাৎ ১০, ১১ ও ১২ জিলহজ পর্যন্ত কোরবানি করা যায়। ফলে নির্ধারিত সময়ে যেকোনো দিন কোরবানি করা বৈধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঈদের দ্বিতীয় দিনেও তাই ধর্মীয় বিধান মেনে কোরবানির কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে কোরবানির পশু জবাই
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে কোরবানির পশু জবাই
সারাদেশে পবিত্র ঈদুল আজহার আমেজ অব্যাহত রয়েছে। ঈদের দ্বিতীয় দিন শুক্রবারও রাজধানীসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে অনেককে। ঈদের প্রথম দিনে কসাইয়ের সংকটসহ নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি, তারা দ্বিতীয় দিনে পশু জবাই করছেন। রাজধানীর মগবাজারসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই কোরবানির প্রস্তুতি
ও পশু জবাইয়ের দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তারা সাধারণত ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিকে কসাই মতিন মিয়া জানান, ঈদের দিন একাধিক গরু জবাইয়ের কাজ শেষে দ্বিতীয় দিনেও তিনি কোরবানির কাজে ব্যস্ত রয়েছেন। ইসলামি
শরিয়াহ অনুযায়ী, কোরবানির পশু জবাই করার সময় ঈদের দিনসহ পরবর্তী তিন দিন পর্যন্ত অর্থাৎ ১০, ১১ ও ১২ জিলহজ পর্যন্ত কোরবানি করা যায়। ফলে নির্ধারিত সময়ে যেকোনো দিন কোরবানি করা বৈধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের দ্বিতীয় দিনেও তাই ধর্মীয় বিধান মেনে কোরবানির কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত