সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযান: অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ১০
logo

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযান: অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ১০

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অপরাধ দমনে এক বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একটি অপহরণ মামলার প্রধান আসামীও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

​পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। এই নীতির অংশ হিসেবেই থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই চিরুনি অভিযান পরিচালনা করে।

​দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সন্ত্রাসবাদ বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করতে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

খুঁজুন