সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
রাজনীতি ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল
logo

ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল

কিছু রাজনৈতিক শক্তি আছে, যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই, বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় কিছু দল মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংকটের মধ্যেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে এমনটি বলার পরও কিছু মানুষ বাইক নিয়ে বার বার তেল নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

খুঁজুন