সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
রাজধানী ধলপুর সিটিগলি এলাকার মাদকের সাম্রাজ্য পরিচালনা করছে জেলবন্দী পিচ্চি মাসুমের স্ত্রী ইতি
logo

ধলপুর সিটিগলি এলাকার মাদকের সাম্রাজ্য পরিচালনা করছে জেলবন্দী পিচ্চি মাসুমের স্ত্রী ইতি

যাত্রাবাড়ী শীর্ষ মাদক কারবারি মাসুম ওরফে পিচ্চি মাসুম সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়ার পরেও ধলপুর সিটিগল্লী এলাকায় মাদকের প্রভাব এতটুকুও কমেনি। বরং দিন দিন তা বেড়েই চলেছে। এই এলাকায় এখন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে মাসুমের স্ত্রী ইতি। পিচ্চি মাসুম যৌথ বাহিনীর হাতে আটক হবার আগে এই এলাকায় মাদকের জাল বিস্তৃত করেন।

গড়ে তোলেন শক্তিশালী একটি সিন্ডিকেট। এলাকার খুচরা ব্যবসায়ীরা পাইকারি মাদক ক্রয় করে বর্তমানে মাসুমের স্ত্রী  ও ম্যানেজার আল আমিন ও ক্যাশিয়ার রাসেল এর কাছ থেকে। অন্যদিকে জেলে বসেই দুর্দান্ত দাপটের সাথে নিজের মাদকের সাম্রাজ্য পরিচালনা করছে পিচ্চি মাসুম।

ধলপুর সিটিগলি এলাকা থেকে মাদক ছড়িয়ে পড়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায়। বিশেষ করে ইয়াবা ও হেরোইন দেদারসে বিক্রি হয় এখানে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের আড়ালে কিভাবে মাদক ব্যবসা চলে সেই প্রশ্ন এলাকাবাসীর।

এলাকাবাসী চান মাদক সম্রাট মাসুমের স্ত্রী ইতির মাদক সাম্রাজ্য পরিচালনার বিষয়টি তদন্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করুক। উল্লেখ থাকে যে গত ৫ ফেব্রুয়ারি রাজধানীতে যৌথ অভিযান শেষে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম সহ চারজনকে গ্রেফতার করা হয়।

খুঁজুন