সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
রাজধানী ঢাকা মেডিকেল থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালসহ ৬০ জন আটক
logo

ঢাকা মেডিকেল থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালসহ ৬০ জন আটক

১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ দালাল চক্রের ৬০ জনকে আটক করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান চালান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা ও পুলিশ বাহিনীর সদস্যরা।আটক ব্যক্তিদের পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতাল থেকে ৬০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রয়েছেন।

খুঁজুন