রবিবার, ১৪ জুন ২০২৬
logo
Breaking News
কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খুলনায় মসজিদে ঢুকে নামাজিদের ওপর এলোপাতাড়ি গুলি, আহত ২
ফুটবল বিশ্বকাপে নামার আগে যে বার্তা দিলেন নেইমার
logo

বিশ্বকাপে নামার আগে যে বার্তা দিলেন নেইমার

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার ইনজুরির কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারছেন না এ বিষয়টি একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ইনজুরি সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে আশাবাদী বার্তা দিয়েছেন এই সেলেসাও সুপারস্টার।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, 'যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।'

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই বস আশা করছেন, আগামী সপ্তাহেই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন নেইমার।

আনচেলত্তি বলছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে।’ একইসঙ্গে সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকাকে দলে নেওয়ার কারণও পুনরায় ব্যাখ্যা করেছেন ব্রাজিল কোচ, ‘নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতার কারণেও ডেকেছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।’

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য বিশ্বকাপের স্কোয়াডেই যুক্ত হয়েছেন চোটের সংবাদ নিয়ে। তবে তখন কেবল হালকা ফোলাভাবের কথা জানিয়েছিল নেইমারের ক্লাব সান্তোস। পরে জানা যায়, তার পায়ের কাফের পেশি ছিঁড়ে গেছে। তা থেকে সেরে উঠতে নিয়মিত কাজ করছেন নেইমার। কিন্তু অনুশীলতে যোগ না দেওয়া প্রথম ম্যাচ খেলার অনিশ্চয়তা ছিল। সেটাই সত্যি হতে যাচ্ছে।

খুঁজুন