সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা আশুলিয়ায় বন্ধুর হাতে বন্ধুকে খুনের ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি
logo

আশুলিয়ায় বন্ধুর হাতে বন্ধুকে খুনের ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামে এক যুবককে বাসায় ডেকে এনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধু শাহাদাৎ হোসেন (২৫)। ঘটনার পরপরই ঘাতক শাহাদাৎ পালিয়ে গেলে তার বাবা, মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন শেরপুর জেলার নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি মেশিনপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

অভিযুক্ত শাহাদাৎ হোসেন গাইবান্ধা সদর উপজেলার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সবাই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে নেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহাদাৎ ঘরে থাকা ধারালো দা দিয়ে পারভেজকে পেছন থেকে কোপ দেন। এতে পারভেজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার ও ভাই শাহিন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তের মা, বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পলাতক শাহাদাৎকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

খুঁজুন