সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
logo

আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

রাজধানীর আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- ১। মো: জুয়েল ওরফে আরিফ (৪৫) ও ২। আনোয়ার হোসেন (২৮)।

মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৭:৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আনোয়ার হোসেনকে এবং একইদিনে র্যা ব-১১ এর সহায়তায় নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ৩১ মে  রাত আনুমানিক ০৩.৪০ ঘটিকায়  ঠাকুরগাঁও জেলার নিজ গ্রাম হতে দুইজন নারী মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোডস্থ এম গলি বাসা নং এম ২৬ এর বাসার সামনে আসা মাত্রই একটি পিক যোগে  অজ্ঞাতনামা ৩ জন আসামি তাদের হাতে থাকা ধারারো চাপাতি দেখিয়ে তাদের নিকটে থাকা সব কিছু বের করে দেওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে আসামীরা ০২ জন নারীর ব্যবহৃত মোবাইল ফোন VIVO Y17s , ০১ টি স্বর্ণের চেইন, ০১ টি হাতের ব্রেসলেট, ০১ টি পায়ের পায়েল, ০২ টি কানের দুল, দুইটি হাতের আংটি, সর্বমোট ওজন ১.৫ ভরি, নগদ ৫৫ হাজার টাকা, ব্যবহৃত জামাকাপড় ও ব্যবহৃত প্রসাধনীসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। উক্ত ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে  গত ১ জুন  মোহাম্মদপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। 

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেফতারকৃতদের অবস্থান সনাক্ত করে। মোহাম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৭:৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে এবং একইদিনে র্যা ব-১১  এর সহায়তায়  নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আনোয়ার হোসেনকে নিয়ে তার দেখানো মতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া ০২ টি ব্যাগ, কিছু প্রয়োজনীয় কাপড় এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি চাপাতি, ০১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো: জুয়েল ওরফে আরিফের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দুইটি দস্যুতা, দুইটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং একটি ডাকাতি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকা শহরে বিভিন্ন এলাকায় দলগতভাবে ছিনতাই করে থাকে এবং ছিনতাইকৃত মালামাল দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন