সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় আজ ১২ ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
logo

আজ ১২ ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ (বৃহস্পতিবার) সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য।

গতকাল বুধবার (২৮ মে) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর হতে বংশী নদী পর্যন্ত এলাকায় পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, সাভার এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন